দা’/রিদ্র্যকে হারিয়ে ভ্যানচালক বাবার মুখ উজ্জ্বল করল তিথি: পুরো কলেজে একমাত্র এ প্লাস… more

দারিদ্র্যকে হারিয়ে ভ্যানচালক বাবার মুখ উজ্জ্বল করল তিথি: পুরো কলেজে একমাত্র এ প্লাস!
সংসারে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী, ছিল না প্রাইভেট বা কোচিংয়ের সুযোগ। তবুও প্রতিকূলতাকে জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামের সুখরঞ্জন বিশ্বাসের মেয়ে তিথি বিশ্বাস।
বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। বাবার কষ্ট লাঘব ও নিজের স্বপ্ন পূরণে তিথি টিউশনি করানোর পাশাপাশি সেলাইয়ের কাজ করে পড়াশোনার খরচ জুগিয়েছে। বাবার ভ্যানে চড়েই নিয়মিত কলেজে যেত সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে এসএসসিতে গোল্ডেন এ প্লাসের পর এবার এইচএসসিতেও পেয়েছে এ প্লাস।
আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের জেনারেল শাখা থেকে ৫২০ জনের মধ্যে ২০১ জন উত্তীর্ণ হলেও পুরো কলেজে একমাত্র তিথিই এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করেছে।
তবে এই আনন্দের মাঝেও উচ্চশিক্ষার ব্যয় নিয়ে পরিবারে রয়েছে গভীর দুশ্চিন্তা। আশার বিষয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথির পাশে দাঁড়ানোর এবং তার পড়াশোনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বাবার পরিশ্রম আর মেয়ের আত্মত্যাগের এই গল্প প্রমাণ করে—অভাব কখনোই মেধার পথ আটকাতে পারে না। তিথির উচ্চশিক্ষার পথ সুগম হোক, সমাজ ও রাষ্ট্র তার পাশে থাকুক।

Author: Barta Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *