টানা ৫ দিনের সরকারি ছুটি ঘো’/ষণা…See More

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছুটির ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে ওই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হলেও এর পরিবর্তে পরবর্তী কোনো একটি ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে একটি প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। তবে প্রস্তাবটি কার্যকর করতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।দুর্গাপূজার কবে কোন দিন

এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

Author: Barta Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *